
নওগাঁয় ৮কেজি ২০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ মহসিন মুল্লিক (৪০) নামের এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। মূর্তিটির আনুমানিক মূল্যে প্রায় ৪ লাখ ১০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
রবিবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় হয় বিজিবির পক্ষ থেকে। এর আগে দুপুর ২টার দিকে শহরের ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত জেলা স্টেডিয়ামের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মহসিন মুল্লিক জেলার রানীনগর উপজেলার বরগাছা ইউনিয়ন এর শলিয়া গ্রামের সোলাইমান মল্লিকের ছেলে। তিনি স্থানীয় বরগাছা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- দুপুরে ১৬ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মুহম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ও নওগাঁ সদর মডেল থানার সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স দল ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মহসিন মল্লিক পালানোর চেষ্টা করলে টহলরত সদস্যরা তাকে আটক করে।
আটকের সময় তার কাছ থেকে ৮কেজি ২০০ গ্রাম ওজনের ১টি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্যে ৪ লাখ ১০ হজার টাকা। এছাড়াও ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল, নগদ ১৩ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়।
পরবর্তীতে আটক মহসিন মল্লিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নওগাঁ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...