ধর্মীয় অনুভূতিতে আঘাত : সর্বোচ্চ শাস্তির পরামর্শ হাইকোর্টের

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ , ১২ মার্চ ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মহান আল্লাহ তায়ালা, মহানবী (সা.) ইসলাম ও অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তি তথা ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।