
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে বাংলাদেশ-শ্রীলঙ্কা চট্টগ্রামে গিয়ে অনুশীলনও শুরু করেছে। আগামীকাল (বুধবার) থেকে দু’দল মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। অথচ তার আগেরদিন পর্যন্ত যেন দল দিতে ভুলে গিয়েছিল শ্রীলঙ্কা। অবশেষে ওয়ানডে সিরিজের জন্য তারা ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। কুশল মেন্ডিসকে অধিনায়ক করা হয়েছে ৫০ ওভারের এই সিরিজে।
চোট কাটিয়ে এই স্কোয়াডে ফিরেছেন পাথুম নিশাঙ্কা, দলে রয়েছেন অলরাউন্ডার চামিকা করুণারত্নও। এর আগে ২০ ওভারের সিরিজ শেষে দেশে ফিরে যান দাসুন শানাকা, নুয়ান তুশারা ও মাথিশা পাথিরানারা। তখনই বোঝা গিয়েছিল তারা ওয়ানডে দলে থাকছেন না। এবার চূড়ান্ত দলেও সেটাই দেখা গেল।
শ্রীলঙ্কা প্রাথমিক ওয়ানডে স্কোয়াড : কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে, আকিলা ধনাঞ্জয়া, চামিকা করুণারত্নে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, জানিথ লিয়ানাগে, সাহান আরাচিগে।
মন্তব্য লিখুন
আরও খবর
সিলেটে পেসারদের দাপটের পর উইন্ডিজের প্রতিরোধ
সিলেটে পেসারদের দাপটের পর উইন্ডিজের প্রতিরোধ
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে হকিতে বাংলাদেশের চরম হতাশা
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে হকিতে বাংলাদেশের চরম...
সিলেট টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সিলেট টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের অগ্নিপরীক্ষা
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের...