
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও মামলা রেকর্ড না হওয়ায় ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অবস্থান নিয়েছে। এ সময় তারা মামলা রেকর্ড ও সুবিচারের দাবিতে নির্বাহী কর্মকর্তা বরাবর পুনরায় লিখিত অভিযোগ দায়ের করে।
দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সোহাগী ইউনিয়নের সাহেবনগর গ্রামের পাঞ্জু মিয়ার পরিবারের সঙ্গে একই গ্রামের কালাচানদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
এর জের হিসেবে প্রতিপক্ষ কালাচানের লোকজন গত ২২ ফেব্রুয়ারি সশস্ত্র অবস্থায় পাঞ্জু মিয়ার বাড়িতে ঢুকে মারধর এবং তার স্ত্রী আনোয়ারা (৩৫) ও মা হামিদা খাতুনকে (৬০) গুরুতর জখম করে।
এ ব্যাপারে গত ২৭ ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জ থানায় চার জনকে আসামি করে পাঞ্জু মিয়া একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের ছয় দিন পরও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মামলা রুজু না করায় আসামিদের হুমকিতে বাদি পাঞ্জু মিয়ার পরিবার প্রাণনাশের ভয়ে বাড়িঘর ফেলে পালিয়ে বেড়াচ্ছে।
এমতাবস্থায় গত রবিবার নির্বাহী অফিসারের কার্যালয়ে পাঞ্জু ও তার পরিবারের লোকজন বিচারের দাবিতে অবস্থান নেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স ভুক্তভোগীদের কথা শোনেন এবং লিখিত অভিযোগটি তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর পাঠান।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান জানান, অফিশিয়াল কাজের ব্যস্ততায় মামলা রুজু করতে বিলম্ব হয়েছে। শিগগিরই মামলা রেকর্ড করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী