
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাত এর আয়োজনে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ১৮ মার্চ দুপুরে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ এসব ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আব্দুল মুহিন, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির প্রধান সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক আব্দুল মুবিন, প্রচার সম্পাদক মো. আব্দুল কদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন, সাংবাদিক পিন্টু দেবনাথ, সাংবাদিক সালাউদ্দিন শুভ, তরুন সমাজসেবক হাবিবুল ইসলাম ইমন প্রমুখ।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, ৪নং শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ, ৮নং মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আসিদ আলী, রহিমপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন সচিব অজয় কুমার দাস চৌধুরী, ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ের প্যানেল চেয়ারম্যান সুলেমান হোসেন ভুট্ট, ৭নং আদমপুর ইউনিয়ন পরিষদের সচিব দিজেন্দ্র কুমার দেব প্রমুখ। কমলগঞ্জ উপজেলায় মোট ১১০ জন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...