
পবিত্র রমজানে আপেল ও আঙ্গুরের পরিবর্তে বরই দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন৷
তিনি বলেন, আমাদের অভাবের অভিযোগ তো আছেই৷ সবকিছুতে তো আমরা স্বয়ংসম্পূর্ণ না৷ আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়, সেগুলো আপনাদের বুঝতে হবে৷ বরই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন; আপেল লাগবে কেন, আর কিছু নেই আমাদের দেশে? পেয়ারা দেন না; প্লেটটা সেভাবে সাজান৷
সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী উদ্যানে জেলা প্রশাসক সম্মেলন ২০২৪ এর শিল্প মন্ত্রণালয়ের সেশন শেষে এসব কথা বলেন তিনি৷
শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন ইফতার পার্টি দরকার নেই৷ অবস্থা বুঝে ব্যবস্থা৷ আপনার সংসারকে যেমনভাবে দেখেন এভাবে দেশটাকেও দেখেন৷ আপনারা সাংবাদিকরা আকাশ থেকে শুধু দেখেন না৷
তিনি বলেন, এটা আমাদের স্বাধীনতার মাস৷ এ মাসটি আমাদের কাছে অনেক আবেগের৷ আজকে জেলা প্রশাসক যারা এখানে এসেছেন তারা সবাই এ প্রজন্মের সন্তান৷ তারা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এসেছে, তারা সমস্যাগুলো জানেন৷ বিশ্বের কাছে সবচেয়ে বড় জিআই হচ্ছে বাংলাদেশ৷ বঙ্গবন্ধুই এই ‘জিআই’ পরিচয় করে দিয়েছেন৷ লাল পতাকার চেয়ে বড় জিআই আর হয় না৷ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের পণ্যগুলোকে বাজারজাত করতে হবে৷
তিনি বলেন, ডিসি সম্মেলনে প্রত্যেক মন্ত্রী তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের অবস্থান জানিয়েছেন৷ আপনারা ইতোমধ্য সেগুলো শুনেছেন এবং জানেন৷ জেলা প্রশাসকরা প্রত্যেকটি কাজ যেভাবে করেছেন তাতে আমরা আনন্দিত৷ তারা আইনশৃঙ্খলা থেকে শুরু করে মাঠে যেভাবে কাজ করছেন আশা করি রমজানেও মানুষের পাশে থাকবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী