
পবিত্র রমজানের ১৮তম রোজায় প্রায় ৫০০ রোজাদারদের মাঝে ইফতারের আয়োজন করে সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান “রেখা ফাউন্ডেশন”। বেনাপোল শহর সংলগ্নে অবস্থিত দারুল উলুম কওমী মাদরাসা ও এতিমখানায় এ ইফতারের আয়োজন করা হয়। এতিম ছাড়াও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ এ ইফতার অনুষ্ঠানে অংশ নেন।
ইফতার অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
এনামুল হাসান বিন-নুর(আরটিভি’র নিয়মিত ইসলামিক বক্তা)।
মা’এর মৃত্যুর পর ২০১৬ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি-মোঃ আশরাফুল আলম উজ্জল,ভাই মোঃ শরিফুল আলম নয়ন তাদের
পিতা হাজী রবিউল ইসলাম রবি এ সময় উপস্থিত থেকে রোজাদারদের ইফতারি পরিবেশন করেন।
“রেখা ফাউন্ডেশন”এর পরিচালক আশরাফুল আলম উজ্জল বলেন, “দেশের বিভিন্ন ক্রান্তি সময়ে আমার এই প্রতিষ্ঠান শুরু থেকেই গরীব ও অসহায়দের সাহায্য সহযোগীতা করে যাচ্ছে।
বিশ্বব্যাপী করোনাকালীন সময় আমাদের প্রতিষ্ঠানটি’র মাধ্যমে এলাকার গরীব মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম,আশা রাখি ভবিষ্যতেও “ইনশাআল্লাহ” আমি এবং আমার প্রতিষ্ঠান দেশের যে কোন ক্রান্তি সময়ে অসহায় মানুষের পাশে থাকবে।
রমজান মাসে ইফতারের পাশাপাশি আসছে “পবিত্র ঈদূল ফিতর” উপলক্ষে প্রত্যেক অসহায় এবং দু:স্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহ ঈদের খাদ্য সামগ্রী যেমন- সেমাই, চিনি, সুজি, লাচ্ছা সেমাই, গুড়া দুধ, নুডলস্, বাদাম, কিসমিস, ডালডা এবং সাবান প্রদান করা হয়”।
ইফতার আগমুহূর্তে মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় মহান রাব্বুল আল-আমিন এর দরবারে বিশেষ দোয়া করা হয়। ঐ এতিমখানার অধ্যক্ষ মুফতি আবু হানিফের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন বক্তা এনামুল হাসান বিন-নুর।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...