পাইকগাছায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ , ২৯ মার্চ ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

এম জালাল উদ্দীন,খুলনাঃ পাইকগাছার থানা পুলিশের অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক করা হয়েছে। আটক ব্যাক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার গড়ুইখালী ইউনিয়নের মনজু সানার ছেলে মোঃ আব্দুর রহিম সানাকে আটক করেছে থানা পুলিশ। তাহার নামে সিআর মামলায় ২ বছরের গ্রেফতারী পরোয়ানা জারি হয়।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, আব্দুর রহিম সিআর মামলায় ২ বছরের পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাহাকে আটক পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।