
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বৈধ হওয়া ৫০ জনের চূড়ান্ত তালিকাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ইসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এ তালিকা প্রকাশ করা হয়।
এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ১৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগ/জোটের মনোনীত ৪৮ জন এবং জাতীয় পার্টি মনোনীত দুইজন অর্থাৎ মোট ৫০ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করা হয়। দাখিলকৃত মনোনয়নপত্র পূর্ব ঘোষিত সময়সূচি অনুসারে বাছাইপূর্বক ৫০ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়।
‘ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময় ২৫ ফেব্রুয়ারি বিকেল ৪টার মধ্যে কোন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ১২ এর উপধারা (১) অনুসারে প্রার্থীগণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।’
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে ২২৩টি আসন। এ ছাড়া স্বতন্ত্র ৬২টি এবং জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। তিনটি আসন পেয়েছে অন্য তিনটি দল থেকে। এ ছাড়া একটি আসনে নির্বাচন এখনও বাকি আছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী