
বিনা টিকিটে রেলভ্রমণ করেন অনেকেই। কিন্তু সেই টাকা পরিশোধ করেন গুটি কয়েক মানুষ। আর সেই মানুষদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উপজেলার মো. মানিক ভূঁইয়া (৫৫) নামে এক ব্যক্তি। তিনি পূর্বের রেলভ্রমণের দেনা বাবদ রেলওয়ে জংশনে জমা দিয়েছেন ১০ হাজার টাকা।
গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশনের টিকিট কাউন্টারে গিয়ে ভ্রাম্যমাণ টিকিট কালেকক্টরের (টিসি) কাছে তিনি দেনার টাকা জমা দেন।
জানা যায়, মানিক ভূইয়া আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের আব্দুল হকের ছেলে। ১৯৯৭ সাল থেকে তিনি ইতালি প্রবাসী। ইতালি যাওয়ার আগে তিনি বড় বাজারে অ্যালুমিনিয়ামের তৈজসপত্রের ব্যবসা করতেন। গত বছর তিনি হজ করেছেন।
আখাউড়া রেলওয়ে জংশনের টিকিট কালেক্টর মো. নুরুন্নবীর জানান, মানিক ভূইয়া মনে করেছেন রেলভ্রমণের ভাড়া উনার পরিশোধ করা প্রয়োজন। সেক্ষেত্রে তিনি ভাড়া বাবদ ১০ হাজার টাকা পরিশোধ করেন। উনাকে ধন্যবাদ জানাই৷
মানিক ভূইয়ার সঙ্গে টাকা দিতে আসা দেবগ্রামের বাসিন্দা মো. আল-আমীন জানান, মানিক ভূইয়া দেশে থেকে ব্যবসা করার সময় ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরবসহ বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতেন। কখনো ট্রেনের টিকিট কাটতেন, কখনো কাটতে পারেননি। বিষয়টি নিয়ে অনুশোচনা থেকে এখন তিনি একসঙ্গে ১০ হাজার টাকা জমা দিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...