
পাইকগাছায় সাদিয়া নামে এক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কে জোর পূর্বক ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে, মামলা নং-২১। এ ঘটনায় পুলিশ ধর্ষককে আটক পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।
মামলা সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলা গদাইপুর ইউনিয়নে মেলেক পুরাইকাটি গ্রামের মৃত মোকছেদ আলী ছেলে মিন্টু গোলদার যশোর ইট ভাটায় কাজ করেন এবং সেখানেই থাকেন। এদিকে তাহার শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে সাদিয়া(১৭)কে তার মা (দাদি) রোকেয়া বেগম এর কাছে রেখে যান।
দাদি রোকেয়া বেগম পুরাইকাটি গ্রামের ফসিয়ারের ভাটায় প্রতিদিন সকাল ৬ টায় কাজে যাওয়ার আগে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী পুতনী সাদিয়া বেঁধে রেখে যান ও দৈনন্দিন বাড়ি ফেরেন বিকাল ৫টার দিকে। সে মোতাবেক মঙ্গলবার (২৭ শে ফেব্রুয়ারী) সকালে সাদিয়া ঘুমিয়ে থাকায় তাহাকে না বেঁধে দাদি রোকেয়া কাজে চলে যায়।
এদিকে মামলার বাদী রোকেয়া বেগম দুপুরের দিকে লোকমুখে জানতে পারেন পুতনী সাদিয়া কে হিতামপুর গ্রামের মোঃ শহিদুল ইসলাম গাজীর ছেলে সোহরাব হোসেন ধর্ষণ করেছে। খবর শুনে দ্রুত বাড়িতে এসে পুতনী সাদিয়া কে এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষিত হয়েছে মর্মে ইসারা ইঙ্গিতে প্রকাশ করেন। এসময়ে রোকেয়া পুতনী সাদিয়া কে নিয়ে ঘটনাস্থলে গেলে সে ইশারা ইঙ্গিতে সোহরাব হোসেন কে সনাক্ত করেন।
এছাড়াও রোকেয়া আশেপাশে লোকের কাছে জানতে পারেন পুতনী শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী সাদিয়া ঘুম থেকে উঠে দাদি রোকেয়া কে না পেয়ে হাটতে হাটতে গদাইপুর পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মাঠের কাছে গেলে। বেলা ১২ টার দিকে সাদিয়া কৌশলে সোহবার তার বাড়িতে নিয়ে খাটের উপর সোয়াইয়া স্যালোয়ার খুলিয়া জোর পূর্বক ধর্ষন করে। এসময়ে সাদিয়ার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসলে সোহরাব পালিয়ে যায়।
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আল-আমিন বলেন, আমরা আসামি সোহরাব হোসেন’কে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আটক করতে সক্ষম হয়েছি।
উপরে উল্লেখিত বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। সোহরাব হোসেনের নামে নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এবং বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...