
মিষ্টিতে ক্ষতিকর রাসায়নিক ও কাপড়ের রং ব্যবহার করায় নগরের দুর্গবাড়ী রোডের মিষ্টি কানন সুইটস নামে একটি প্রতিষ্ঠানের মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করে সঙ্গে সঙ্গে তা আদায় করেন।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্মকর্তা ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ এর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহরান হোসাইন জানান, মিষ্টি কানন সুইটসের কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, তারা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করছেন।
এসময় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাদের মিষ্টিতে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ও কাপড়ে দেওয়ার রং পাওয়া যায়। এজন্য এ জরিমানা করা হয়।
তিনি আরও জানান, খাদ্য তৈরি ও বিপণনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। আসন্ন রমজান মাস জুড়ে এমন অভিযান চলবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক