
ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় র্যাপার বাদশাহ। আগামী ১ মার্চ ‘টেকনো স্পার্ক-২০ সিরিজ মিউজিক ফেস্ট’ শিরোনামের কনসার্টে ঢাকায় গাইতে আসছেন তিনি। মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনো নিজেদের ফেসবুক পেজে জানিয়েছে এ খবর।
এখনও টিকিটের মূল্য ও প্রক্রিয়া প্রকাশ না করলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে খুব শিগগিরই এর ঘোষণা দেওয়া হবে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), এক্সপো জোনে বাদশাহর সঙ্গে আরও পারফর্ম করবে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, জেফার, ব্ল্যাক জ্যাং ও সঞ্জয়।
জনপ্রিয় ভারতীয় র্যাপার আদিত্য প্রতীক সিং, বাদশাহ নামে বেশি পরিচিত। বলিউডের এ সংগীত তারকা ভারতের বাইরেও বাংলাদেশের শ্রোতাদের কাছে সমধিক পরিচিত। এর আগেও ঢাকায় গাইতে আসেন তিনি।
বলিউডে বাদশাহর যাত্রা শুরু ২০০৬ সালে। সে বছর হানি সিংয়ের সঙ্গে তার ব্যান্ড মাফিয়া মান্দিরে সংগীত যাত্রা শুরু হয় তার। ২০১২ সালে হানি সিংয়ের সঙ্গ ত্যাগ করেন তিনি। এ গায়ক জনপ্রিয়তা পান ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘খুবসুরত’সিনেমার গানের মাধ্যমে।
মন্তব্য লিখুন
আরও খবর
শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন নাসিরউদ্দিন শাহের
শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন নাসিরউদ্দিন শাহের
তানজিন তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
তানজিন তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
আসিফ আকবরের গাড়িতে গুলি, ওমর সানীর উদ্বেগ
আসিফ আকবরের গাড়িতে গুলি, ওমর সানীর...
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে...
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
তৃতীয় কেমোথেরাপি শেষে সামিয়ার আবেগঘন বার্তা
তৃতীয় কেমোথেরাপি শেষে সামিয়ার আবেগঘন বার্তা