
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে শুভ হালখাতা উপলক্ষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টায় উপজেলার পৌর এলাকার ভানুগাছ বাজারে স্টেশন রোডে বেঙ্গল ফুড এন্ড ভেরাইটিজ ষ্টোর এ শুভ হালখাতা উপলক্ষে ব্যতিক্রমী র্যাফেল ড্র অনুষ্টিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান। অতিথির উপস্থিতিতে র্যাফেল ড্র পুরুস্কার সকল ক্রেতাদের হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়, উপজেলার ভানুগাছ বাজারের স্টেশন রোডের বিশিষ্ট ব্যবসায়ী ও বেঙ্গল ফুড এন্ড ভেরাইটিজ ষ্টোর এর প্রতিষ্টাতা মো. মুজমানুর রহমান সাদ্দাম প্রতি বছরের মতো এ বছর শুভ হালখাতার আয়োজন করেছেন। তবে এ বছর (২০২৪ সালের) শুভ হাল খাতার আয়োজন করে একটু ব্যতিক্রম করে। তিনি ক্রেতাদের জন্য ১০ টি পুরুষ্কার রেখেছেন। যারা একসাথে ৫ হাজার টাকা পাওনা পরিশোধ করবেন তাদের জন্য কুপন রাখা হয়েছে।
কুপনের মধ্যে পুরস্কার গুলো ছিল- ১টি স্মার্ট ফোন (স্যামপনি) ২টি বাটন মোবাইল (স্যামপনি), ৫ লিটার তেল, ২লিটার তেল, সাবান, ফেয়ারেন লাভলী, গ্লিসারিন, ক্লিয়ার শ্যাম্পু।
বেঙ্গল ফুড এন্ড ভেরাইটিজ ষ্টোর এর প্রতিষ্টাতা মো. মুজমানুর রহমান সাদ্দাম জানান, আমি ভানুগাছ বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। বৃহস্পতিবার ও শুক্রবার আমার শুভ হালখাতা ছিল। হালখাতা উপলক্ষে ক্রেতাদের জন্য আমি একটা ব্যতিক্রমি আয়োজন করি। সেটা হলো লটারী।
আমি অনেকের কাছে লাখ টাকার উপড়ে পাই। কিন্তু সবাইতো আর একসাথে আমায় সব টাকা দিবে না। নিম্নে একসাথে ৫ হাজার টাকা দিলে একটা কুপন রেখেছি তাদের জন্য। তবে অনেকেই আমাকে ৫ হাজার টাকার উপড়ে দিয়েছে।
যারা ৫ হাজারের উপড়ে আমায় টাকা দিয়ে আমি তাদের কুপনের ব্যবস্থা করি। শুক্রবার রাত সাড়ে ৮টায় আমি র্যাফেল ড্র এর মাধ্যমে সকল ক্রেতাদের হাতে আমাদের কমলগঞ্জ সদর চেয়ারম্যান আব্দুল হান্নানের উপস্থিতে পুরুস্কারগুলো তুলে দেই। তিনি আরও বলেন, আগামীতে আমি আর বড় পরিসরে পুরুস্কার দিব।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক