• ছবিঘর ফিচার
  • শ্রীমঙ্গলে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

শ্রীমঙ্গলে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ , ৯ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৬তম জন্ম মহাৎসব উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সবুজবাগ এলাকার সৎসঙ্গ বিহার শ্রীমঙ্গল প্রাঙ্গনে বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) শ্রীমঙ্গল শাখার সভাপতি ডা. হরিপদ রায়।

এসময় উপস্থিত ছিলেন বিএমএ শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক প্রদীপ লাল বণিক, চিকিতসক মনিকা পাল প্রমুখ। দিনব্যাপী চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করেন তারা।

এদিকে জন্ম মহোৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ধর্মসভা, সমবেত প্রার্থনা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো উপজেলার অনুকুল ঠাকুরের অনুসারীসহ সনাতন ধর্মাবলম্বীদের ভীড় ছিলো।