
প্রবাসী ‘রেমিটেন্স যোদ্ধাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগে আইনি সহায়তা দেয়ার লক্ষ্যে প্রবাসী সহায়তা ডেস্ক চালু করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে উদ্বোধন করেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা।এসময় আয়োজনটির সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে নুরে আলম মিনা বলেন, প্রবাসীরা যেন হয়রানির শিকার না হন সেজন্য সব বিভাগে চিঠি লিখব। প্রবাসীদের সঙ্গে যেন ভালো ব্যবহার করা হয় সেটি নির্দেশনা দেয়া হয়েছে। ‘প্রবাসীদের দ্রুত সময়ের মধ্যে আইনি সহায়তা দেয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এরজন্য প্রবাসীদেরকে ডেস্কের হট নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করছি।’

সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের কাছে এ বার্তা পৌঁছিয়ে দেওয়া গেলে নিঃসন্দেহে এ উদ্যোগের সফলতা আসবে এবং তারা উপকৃত হবে।
উদ্বোধনী আলোচনায় সভায় মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিআইপি মালদ্বীপ আহমেদ মোত্তাকি, ওমানের মো. তৌফিকুজ্জামান, সংযুক্ত আরব আমিরাতে মো. কাশেম মিয়া, প্রবাস বিষয়ক পরামর্শক এজাজ মাহমুদ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সূত্র জানায়, প্রবাসী সহায়তা ডেস্কের মাধ্যমে ২৪ ঘণ্টা প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা জানাতে ও অভিযোগ করতে পারবেন। ডেস্কের হটলাইন, ই-মেইল ও ফ্যাক্স বার্তা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ জানানো যাবে। প্রবাসীর দেশীয় স্বজন ও পরিবারও এখান থেকে সেবা নিতে পারবেন।

প্রবাসী সিআইপি সংযুক্ত আরব আমিরাতের মো. কাশেম মিয়া বলেন, ‘আমাদের প্রবাসীরা সবাই নিরীহ। অনেক কষ্ট করে টাকা আয় করেন। কিন্তু দেশে বিভিন্নভাবে হয়রানির শিকার হন। আশা করছি পুলিশের এ উদ্যোগ তাদের আশার মুখ দেখাবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ একটি উপহার তুলে দেয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...