নরসিংদীতে রেল লাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ , ৩ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

নরসিংদীর পলাশে রেল লাইনের পাশ থেকে সুমন দাস (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের জিনারদী রেলস্টেশনের পাশে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত সুমন দাস জিনারদীর বরাব গ্রামের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা নেপাল চন্দ্র সাহার ছেলে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, সকালে স্থানীয়রা রেল লাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে সকালে রেললাইন দিয়ে হেটে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগামী ট্রেনের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।