নরসিংদীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ , ৩ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

নরসিংদীতে দুর্বৃত্তদের হামলায় সুমন মিয়া (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ফেব্রæয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের পশ্চিম ঘোড়াদিয়া এলাকার মোল্লাবাড়ী জামে মসজিদ রোডে এ হামলার ঘটনা ঘটে। পরে রাত ২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত যুবকের নাম সুমন মিয়া সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের পশ্চিম ঘোড়াদিয়া এলাকার ছোবান মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানা যায়, দাসপাড়া এলাকার খানকা শরীফ থেকে সঙ্গীতার দিকে ফিরছিল সুমন ও তার বন্ধু রানা।

পরে পশ্চিম ঘোড়াদিয়ার মোল্লাবাড়ি মসজিদের সামনে আসলে ৫/৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী তার গতিরোধ করে। এসময় সুমনকে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

সেখানে সুমনের অবস্থা অবনতি হলে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে জনান, পূর্ব শত্রুতার কারণেই এই হত্যার ঘটনা। হামলায় জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।