
রেফারির বিরুদ্ধে অভিযোগ করায় জিরোনার ডিফেন্ডার ডেভিড লোপেজকে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
নিষেধাজ্ঞার কারণে আলমেরিয়া ও সেভিয়া, কোপা ডেল রে’তে রায়ো ভায়োকানো ও সম্ভাব্য স্প্যানিশ কাপের কোয়ার্টার ফাইনাল কিংবা লা লিগার এক ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে আগামী ১০ দিনের মধ্যে এই নিষেধাজ্ঞার বিষয়ে আপিলের সুযোগ আছে জিরোনার।
গত অক্টোবরে লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে ৫-২ ব্যবধানে জিতেছিল জিরোনা। এই ম্যাচের বিরতির সময়ে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই সেন্টার-ব্যাক অভিযোগ করেন, রেফারি মিগুয়েল অ্যাঞ্জেল ওরিটজ তার (জিরোনা) দলের প্রতি সম্মান দেখাননি এবং ম্যাচ চলাকালীন তাদের অপমান করেছেন।
তবে এই মন্তব্যের জন্যে পরবর্তীতে ক্ষমা চেয়েছিলেন লোপেজ। কিন্তু তাকে শাস্তিই পেতে হলো।
এই মুহূর্তে ১৯ ম্যাচ শেষে লা লিগায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে সমান ৪৮ পয়েন্ট জিরোনার।
মন্তব্য লিখুন
আরও খবর
ঢাকায় পৌঁছানোর পর ডুলিকে বাংলাদেশের কোচ ঘোষণা
ঢাকায় পৌঁছানোর পর ডুলিকে বাংলাদেশের কোচ...
আরও একটি সেঞ্চুরি করে চূড়ায় মুশফিক
আরও একটি সেঞ্চুরি করে চূড়ায় মুশফিক
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭...
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি
বিশ্বকাপ ব্যর্থতা খতিয়ে দেখতে কমিটি
বিশ্বকাপ ব্যর্থতা খতিয়ে দেখতে কমিটি
ফিফা বিশ্বকাপ ২০২৬: আর বাকি ৩৮ দিন,হার মানেনি...
ফিফা বিশ্বকাপ ২০২৬: আর বাকি ৩৮...