
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল ৪টা ৫মিনিটে জনসভা মঞ্চে উপস্থিত হন তিনি। এছাড়াও মঞ্চে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।
এর আগে দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় যোগ দিতে ঢাকা ও তার আশপাশ জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসেন। দুপুর দেড়টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশ গেট দিয়ে নেতাকর্মীরা প্রবেশ করতে শুরু করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে রাজধানীতে জনসভা আয়োজন করেছে আওয়ামী লীগ, যা কার্যত দ্বাদশ সংসদ নির্বাচনের বিজয় উৎসবে পরিণত হতে যাচ্ছে। এতে সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে পেছনে ফেলে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন ৬২ জন; যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা।
আর জাতীয় পার্টির আসন কম অর্ধেকের চেয়ে বেশি কমে নেমেছে ১১টিতে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সিলেটে পেসারদের দাপটের পর উইন্ডিজের প্রতিরোধ
সিলেটে পেসারদের দাপটের পর উইন্ডিজের প্রতিরোধ
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রে জন অসফ
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রে জন...
মার্কিন নির্বাচনের প্রভাবে ইসরাইলে নেতানিয়াহু সংকট
মার্কিন নির্বাচনের প্রভাবে ইসরাইলে নেতানিয়াহু সংকট
মায়ামিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১
মায়ামিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১
গাজীপুরে কারখানায় ফিরছেন শ্রমিকরা
গাজীপুরে কারখানায় ফিরছেন শ্রমিকরা
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে হকিতে বাংলাদেশের চরম হতাশা
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে হকিতে বাংলাদেশের চরম...