
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, স্বাধীনতা যুদ্ধশেষে আমরা যখন বিজয় লাভ করি, তখন জাতির পিতা পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন। বিজয় লাভ করলেও তার পূর্ণতা ছিল না। ১৯৭২ সালের এ দিনে দেশে ফিরে তিনি বলেছিলেন, আমাদের এখন যে যাত্রা শুরু হবে, তা হবে নিরাশা থেকে আশার পথের অভিযাত্রা। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, ২০৪১ সালের মধ্যেই তা উন্নত দেশে পরিণত হবে।
বুধবার (১০ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরে আসেন। এটা ইতিহাসের একটি অংশ। এ বাংলাদেশ কোনো গোলটেবিল বৈঠকের মাধ্যমে আসেনি, এ দেশ এসেছে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করার মাধ্যমে। যা জাতির পিতার নেতৃত্বেই হয়েছিল।
তিনি আরও বলেন, কিছুদিন আগেই নির্বাচন শেষ হয়েছে। সে নির্বাচনে জনগণ শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি রায় দিয়েছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর থেকেই বিএনপি-জামায়াত বারবার আঘাত হানার চেষ্টা করেছে, তাদের ষড়যন্ত্র এখনো চলছে। আজকের দিনে শপথ নিতে হবে, এই সন্ত্রাসী বিএনপি-জামায়াতকে আমরা বর্জন করব।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী