
শেরপুর-২ নকলা-নালিতাবাড়ী আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অগ্নিকণ্যা বেগম মতিয়া চৌধুরী
২ লক্ষ ২০ হাজার একশত ৪২ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) থেকে লাল মোহাম্মদ মশাল প্রতীক পেয়েছেন ৪ হাজার পাঁচশত ৭৬ ভোট ও অন্যদিকে আরেক স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ আঙ্গুর ঈগল প্রতীকে পেয়েছেন ৫ হাজার তিনশত ৪২ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ১২৭০৮২।
শেরপুর-২ আসনে মোট ভোট সংখ্যা ছিল চার লক্ষ বারো হাজার তিনশত দশ জন মোট ভোটারের মাঝে পুরুষ ভোটারের সংখ্যা ২ লক্ষ ২ হাজার ৩৯ জন ও নারী ভোটারের সংখ্যা ২ লক্ষ ১০ হাজার দুইশত ৭১ জন।তবে নারী ভোটারদের পরিমাণ বেশিই লক্ষ্য করা যায় বিভিন্ন নির্বাচনী কেন্দ্রগুলোতে। সংসদীয় এই আসনে সর্বমোট ৫৬.৫৬ % মোট ভোট প্রাপ্তি ঘটেছে। এবার নিয়ে সপ্তম বারের মতো পুনরায় নৌকা প্রতীক নিয়ে শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরী বিজয় লাভ করেন।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটাররা ১৫৪টি ভোট কেন্দ্রের ৯০৬টি ভোট কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। উক্ত আসনে নির্বাচনকে ঘিরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি প্রসঙ্গত, শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন সেনাবাহিনী, তিন প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র্যাব, চার প্লাটুন আনসার ব্যাটালিয়ান সদস্য, প্রায় ১২শ পুলিশ সদস্য ও প্রতিটি কেন্দ্রে ১২ জন করে মোট ৫ হাজার ৮৮ জন আনসার ভিডিবি সদস্য ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি জেলায় ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য তিনটি সংসদীয় আসনের মাঝে দুইটি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয় লাভ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...