
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. মোতাহার হোসেন।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।
১৩২টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনে নির্বাচনে লড়েছেন ৫ জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মোতাহার হোসেন ৮৯ হাজার ৯০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী মোতাহার হোসেনের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান প্রধান ঈগল প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ২৩২ ভোট।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী লালমনিরহাট-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৬ হাজার ১২২ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৮৭ হাজার ৪৫৫ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজর ৬৬ জন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...