• ছবিঘর ফিচার
  • পাইকগাছার আদর্শ শিশু বিদ্যাঃ কিন্ডারগার্ডেন এ বই উৎসব পালিত

পাইকগাছার আদর্শ শিশু বিদ্যাঃ কিন্ডারগার্ডেন এ বই উৎসব পালিত

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ , ৩ জানুয়ারি ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী আদর্শ শিশু বিদ্যালয় কিন্ডারগার্টেন- ২০২৪ এ উৎসব মুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে।

রবিবার(১লা জানুয়ারি) সকাল ১০ টায় পাইকগাছা লাইব্রেরী সংলগ্ন বিদ্যালয় চত্বরে উক্ত বই বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি,এম, হুমায়ূন কবির।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক বিলকিস খানম, শ্রদ্ধা রানী মন্ডল, মোঃ ইবাদুল ইসলাম, সালমা খাতুন, মোঃ রাশিদুল হাসান সহ ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ।

উল্লেখ্য, পাইকগাছা পৌরসভায় বেসরকারিভাবে অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৮৩ সাল থেকে সুনামের সহীত মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা এ অঞ্চলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও এটিই পাইকগাছা পৌরসভার সর্বপ্রথম কিন্ডারগার্টেন স্কুল।

এদিকে আদর্শ শিশু বিদ্যালয় কিন্ডারগার্টেনে শিক্ষারত কোমলমতি ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ অত্র প্রতিষ্ঠানের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেছেন।