ঝিমাই পুঞ্জিতে

নিউ ইয়ার ওপেন কনসার্টে মঞ্চ মাতালো ‘ইউনিটি’ ব্যান্ড

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ , ৫ জানুয়ারি ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঝিমাই পুঞ্জিতে Happy New Year ওপেন কনসার্ট মঙ্গলবার সন্ধ্যায় মঞ্চ মাতালো হবিগঞ্জের বাহুবল উপজেলার আলিয়াছড়া খাসিয়া পুঞ্জির ‘ইউনিটি’ ব্যান্ড। সন্ধা সাড়ে ৭ টায় ঝিমাই পুঞ্জির উন্মুক্ত প্রাঙ্গনে হাজারো সংগীত প্রেমী দর্শকের উপস্থিতিতে মৌলভীবাজারের তিনটি ও হবিগঞ্জ জেলার একটি সহ মোট চারটি ব্যান্ড দলের অংশ গ্রহণ করে। সন্ধা সাড়ে ৭ টায় নিউ ইয়ার ওপেন কনসার্ট উদ্বোধন করেন ঝিমাই পুঞ্জির মান্রী রানা সুরং।

নগর বাউল জেমস ভক্ত খ্যাত শিল্পী, ইউনিটি ব্যান্ডের দলনেতা সুমন লামুরং এর কন্ঠে একে একে জেমস এর গান গেয়ে দর্শকদের মন মাতালো ইউনিটি ব্যান্ড। এরপর একে একে নিজের প্রতিভা জানান দিলো অন্য ব্যান্ডের শিল্পীরাও ।

আয়োজক কমিটির প্রধান ঝিমাই পুঞ্জির মান্রী রানা সুরং বলেন, আদিবাসী খাসিদের মধ্যে অনেক প্রতিভাবান শিল্পী রয়েছে কিন্ত সচরাচর ওরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে না, বাদ্যযন্ত্র সহ সবকিছুতেই তারা পারদর্শী প্রাতিষ্ঠানিক কোন প্রশিক্ষণ ছাড়াই।

তিনি আরও বলেন, তাদের এ প্রতিভা সবার মাঝে ছড়িয়ে দিতে আজ আমরা এ হেপি নিউ ইয়ার কনসার্ট এর আয়োজন করেছি । এতাই প্রথম খাসি ব্যান্ড কনসার্ট। এরআগে কখনও অনেকগুলো ব্যান্ড নিয়ে কোন কনসার্ট হয়নি। এই দিক চিন্তা করে আমরা ব্যান্ড সংগীত ও ব্যান্ডদল গুলোর প্রসারের জন্য এই আয়োজন টুকু করেছি।