
কুমিল্লার তিতাসে আলোচিত মাসুম হত্যার ঘটনায় ৩ জনকে আসামী করে হত্যা মামলা করেছে নিহতের মা মাসুদা বেগম। এঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে নিহত মাসুমের মা মাসুদা বেগম বাদি হয়ে তিন জনের নামসহ অজ্ঞাত ৭-৮জনের নামে মামলা করেছেন।
এসআই তাজুল ইসলাম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত আফসার মিয়ার ছেলে শুক্কুর আলী (৩৭) ও তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের পশ্চিম পাড়া চকের বাড়ীর মোঃ মোশারফ হোসেন প্রকাশ মকবুল আহাম্মেদ প্রকাশ মুকুল মেম্বারের ছেলে মাসুদ রানা(৩৮)। শুক্রবার (৫ জানুয়ারি) তাদেরকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়।
তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, মাসুম হত্যার এজাহার নামীয় দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, বুধবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি এলাকায় মাসুমকে নির্যাতন করে পায়ের রগ কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
মন্তব্য লিখুন
আরও খবর
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের সম্ভাবনা
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক...
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের অগ্নিপরীক্ষা
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই ডাক্তার” এমপি...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই...