নালিতাবাড়ীতে সার ব্যবসায়ীকে অর্থদন্ড

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ , ৯ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল জিপসাম, বোরন, জিংক সার সংরক্ষণ ও বিপণন করায় মের্সাস জারা এগ্রো লি. নামক এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সকালে তারাগঞ্জ দক্ষিণ বাজারে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল। এই সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন উপস্থিত ছিলো।

তথ্যমতে, তারাগঞ্জ দক্ষিণ বাজারে অবস্থিত মেসার্স জারা এগ্রো লিঃ এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ভেজাল জিপসাম, বোরণ, জিংক সার সংরক্ষণ ও বিপণন করায় ওই প্রতিষ্ঠানের স্বত্তাধিকারীকে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে প্রায় ১০ টন নকল জিপসাম সার সহ অন্যান্য জিংক, বোরণ সার জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল জানান, জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে।