
জেলার কালিয়া উপজেলার যাদবপুর গ্রাম থেকে ৯টি মোবাইল ফোনসেট,১৬টি সিমসহ অনলাইন প্রতারণার অভিযোগে দুই সহোদরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।গ্রেফতার হওয়া দুই সহোদর মো: শাহজালাল শেখ (২৭) ও মো: শাহজামান শেখ (২৩) যাদবপুর গ্রামের আ: কুদ্দুস শেখের ছেলে। আজ মঙ্গলবার ভোরে তাদেরকে যাদবপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার মো: মেহেদী হাসান নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের জানান,গ্রেফতার দুই প্রতারক ‘ইলোরা ফ্যাশন’ নামে ফেইসবুক পেইজে ১,৫৫০ টাকা মূল্যে বিভিন্ন প্রকার কম্বল বিক্রি ও অনলাইনে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে গত ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৩লাখ ৪৫ হাজার ৫৪৬ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে।
রেজওয়ান সিদ্দিক ইমরান (৩২) নামে এক ব্যক্তি ফেইসবুক পেইজে কম্বলের বিজ্ঞাপন দেখে দুটি সাইজের কম্বল কেনার জন্য অর্ডার দেন।প্রতারক চক্র বিভিন্ন ছলচাতুরী করে ভূক্তভোগী রেজওয়ান সিদ্দিক ইমরানের কাছ থেকে নগদ একাউন্টের মাধ্যমে ২৭হাজার ৯শত টাকা হাতিয়ে নেয়।পরবর্তীতে প্রতারক চক্র ভূক্তভোগীর কম্বল সরবরাহ করে নাই এবং মোবাইল ফোনও রিসিভ করেনি।
ওই ভূক্তভোগী নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে গ্রেফতার করে।গ্রেফতার দুইজনের নামে ২০১৮ সালে ঢাকার কোতয়ালী থাকায় এবং ২০২২ সালে হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা আছে বলে পুলিশ সুপার জানান।
প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: আনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,মো: দোলন মিয়া,ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ছাব্বিরুল আলম ,নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক