
নরসিংদীর পলাশে পূর্ব শত্রুতার জের ধরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের চরপাড়া গ্রামে মৎস্য চাষি ফিরোজ মিয়ার পুকুরে এই বিষ প্রয়োগ করা হয়।
রোববার ভোরে মাছ মরে ভেসে উঠতে দেখে পুকুরে জাল দিয়ে তা সংগ্রহ করেন স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগী ফিরোজ মিয়া জানান, গতকাল শনিবার মধ্যরাতে অজ্ঞাত দুই যুবক পুকুরে বিষ দিয়ে পালিয়ে যায়। পরে ভোরে পুকুর থেকে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে দেখেন তিনি।
এতে তার পুকুরের প্রায় ২০ লাখ টাকার মাছ মরে যায় বলেও দাবি করেন এই মৎস্য চাষী। এ দিকে বিষ দিয়ে মাছ নিধনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী ও উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামসহ থানা পুলিশের সদস্যরা।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষির পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...