
নওগাঁয় সকাল থেকেই কুয়াশা দাপট কম থাকলেও মেঘলা আকাশ ও হাড় কাঁপানো কনকনে শীতে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষদের।
সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটাই এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই কুয়াশার কম ও মেঘলা আকাশ। তবে সকাল ৯টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।
স্থানীয়রা জানান, গত দুইদিন থেকে দুপুরের পর একটু সূর্যের দেখা পাওয়া যায়। কিন্তু উত্তাপ ছড়াতে না পারায় বিকেল হতেই তাপমাত্রা আবারও নিম্নগামী হওয়া শুরু করে। আর দিনভর হিমেল বাতাস। সন্ধ্যার পর থেকে শীতের মাত্রা বাড়ে। রাত বাড়তে থাকলে শীতও বাড়ে সমানতালে। এদিকে হাড় কাঁপানো কনকনে শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের লোকজন। জীবিকার তাগিদে সকাল হলেই এসব মানুষ মোটা গরম কাপড় পড়ে কেউ সাইকেল নিয়ে আবার কেউ পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন।

শহরের তাজের মোড় এলাকার ভ্যান চালক মন্টু মিয়ক বলেন, এমন শীত এর আগে হয়নি নওগাঁয়। ভ্যান চালানো কঠিণ হয়ে যাচ্ছে।
কাজীর মোড় এলাকায় কথা হয় শ্রমজীবী সুবাস দাসের সাথে। তিনি বলেন, এত ঠান্ডা ঘর থেকে বের হতেই মন চাইছেনা। আবার কাজ কাম না করলে পেটে ভাত জুটবেনা। তাই বাধ্য হয়েই কাজে বের হতে হচ্ছে।
নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েক দিন ধরেই শীত বেশি হচ্ছে। এ রকম তাপমাত্রা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে ধারনা এই কর্তকর্তার।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...