
নওগাঁর রানীনগরে পূর্ব শত্রুতার জেরে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দূর্বত্তরা। এতে তার ডান পায়ে গুরুত্বর জখম, বাম পায়ের গোড়ালি, ডান হাত ও মাথায় আঘাত রয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুর দুইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শনিবার বেলা ১১টা দিকে উপজেলার বরগাছা ইউনিয়নের আমিরপুর গ্রামের মাঠে এ হামলার ঘটনা ঘটে। আহত আব্দুর রাজ্জাক আমিরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
আহত আব্দুর রাজ্জাক এর ছোট বোন রাজিয়া সুলতানা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে ভাই গ্রামে ছিলনা। আজ ( শনিবার ) সকালে বাড়ি আসে। এরপর বেলা ১১টার দিকে গ্রামের খেলার মাঠে ঘুরতে যায়। সেখানে একা পেয়ে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান পায়ের রগ কেটে দেয়া, ডা হাত ও বাম পা ভেঙে দেয়া সহ মাথায় আঘাত করে।
মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে চলে যায়। পরে গ্রামবাসীর সহযোগিতায় ভাইকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে আসি। শলিয়া গ্রামের মহসিন, আমাদের গ্রামের ( আমিরপুর) জামাল,রহিদুল,সুজন, আজিজুলসহ বেশ কয়েকজন আমার ভাইয়ের উপর হামরা চালায়। খাস পুকুর ও রাজনৈতিক কারনে এমন হামরা চালানো হয়েছে। আমরা এ হামলার সাথে জড়িত সবার কঠিণ শাস্তি চাই।
আব্দুর রাজ্জাকের ভাতিজা লিটন হোসেন বলেন, আমাদের এলাকার একটি খাস পুকুর লিজ নিয়ে র্দীঘদিন যাবৎ মাছ চাল করে আসছিল আমার চাচা। মহসিন, জামাল,রহিদুল, সুজন, আজিজুলসহ বেশ কয়েকজন পুকুরটি জোড় পূর্বক দখল করার জন্য এর আগে বেশ কয়েকবার হামলা করেছিল চাচার উপর।
এছাড়া আমার চাচা স্বতন্ত্র প্রার্থীর ভোট করার কারনে তারা ক্ষিপ্ত ছিল। আজ শনিবার বেলা ১১টার দিকে তারা সংগঘবন্ধ হয়ে হামলা চালিয়ে চাচা মারাত্বকভাবে জখম করে চলে যায়।
নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রেহেনুমা মুনমুন বলেন, রোগী হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শরীরের হাত-পা রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
নওগাঁর রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, একটি পুকুরকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে এখনো কেউ এ ব্যাপারে কোন অভিযোগ করেনি। বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...