
অবৈধ ভাবে ধান মজুত করায় নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি ও নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একইসাথে সাড়ে ৪ হাজার মেট্রিক টন ধানসহ তার ৩ টি গুদাম সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া মফিজ উদ্দিন অটো রাইসমিল নামে অপর এক চালকলে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা ও তছিরন অটোমেটিক রাইস মিলে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত।
শনিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে গঠিত দুটি ভ্যাম্যমান আদালত চালকলগুলোতে অভিযান চালায়।
অন্যদিকে শহরের বাইপাস এলাকায় তছিরন অটো রাইসমিলে অভিযান চালিয়ে অবৈধ ধান মজুদের প্রমান পায় ভ্রাম্যমান আদালত। এসময় ওই মিল মালিকের ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের মাদার মোল্লা এলাকায় মফিজ উদ্দিন অটো রাইস মিলে অভিযান চালানো হলে বেশ কিছু অনিয়ম ধরা পরে। অনুমোদনের চেয়ে বেশী সময় ধরে ধান-চাল মজুদ করায় ওই মিলের মালিক তৌফিকুল ইসলাম বাবুর ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা জানান, অবৈধ মজুদ বিরোধী অভিযান চলমান রয়েছে। শনিবার বিকেলে শহরের আনন্দ নগর এলাকায় মেসার্স আরএম রাইস মিলে অভিযান চালানো হয়। এসময় ওই মিলের ৩ টি গুদামে অবৈধ ভাবে প্রায় সাড়ে ৪ হাজার মেট্রিক টন ধান পাওয়া যায়। পরে কৃষি বিপনন আইনে মিলের স্বত্ত্বাধীকারী নওগাঁ জেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে গুদামগুলো সিলগালা করা হয়। বাজার দর অনুযায়ী ধান বিক্রির শর্ত সাপেক্ষ গুদামগুলো খুলে দেয়া হবে ।
তিনি আরও বলেন, অবৈধ মজুদ বিরোধী চলমান অভিযানের ফলে চালের বাজার দর কমতে শুরু করেছে। এই অভিযান চলমান থাকবে জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...