• ছবিঘর ফিচার
  • নাইট গার্ড, ছাত্র, বয়স্ক, দিনমজুর ও ছিন্নমূল অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নাইট গার্ড, ছাত্র, বয়স্ক, দিনমজুর ও ছিন্নমূল অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ , ২০ জানুয়ারি ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

গত কয়েকদিন ধরে সারা দেশের মতো মৌলভীবাজারে হঠাৎ করেই ঝেঁকে বসেছে তীব্র শীত। ঠাণ্ডা বাতাসে জবুথবু অতিদরিদ্র ও খেটে খাওয়া মানুষ। এতে সবচেয়ে দুর্ভোগে আছেন নিম্ন আয়ের মানুষ। তাদের কথা চিন্তা করে এই মানুষের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন।

শনিবার (২০জানুয়ারি ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের আদকানি গ্রামের চেয়ারম্যান বাড়িতে চেয়ারম্যান আবদাল হোসেন ও তার পরিবারের সমস্যদের উপস্থিতিতে আদমপুর ইউনিয়নের বিভিন্ন বাজারের নাইটগার্ড, শিক্ষা প্রতিষ্টানের নাইট গার্ড, মাদ্রাসার ছাত্র, বয়স্ক মহিলা, দিনমজুর ও ছিন্নমূল অসহায় মানুষের হাতে শীতের জ্যাকেট, মুজা, সু-জুতা, কম্বল, তুলে দিয়েছেন।

সড়জমিনে দেখা যায়, প্রতি বছরের ন্যায় এ বছরও আদমুপুর ইউনিয়নের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের সহযোগীতায় প্রায় ৪শত অসহায়দের মাঝে শীতের জ্যাকেট, মুজা, সু-জুতা, কম্বল, দেওয়া বিতরন করেছেন। হাড় কাঁপানো প্রচণ্ড শীতে শীত বস্ত্র পেয়ে মানুষগুলোর মধ্যে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

এসব শীত বস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, আদমপুর বাজারের সাধারন সম্পাদক কে জি কাইয়ুম, নইনার পার বাজারের সভাপতি ডা, মুজাহিদুল ইসলাম, আদকানী নতুন বাজারের সভাপতি শাহাব উদ্দীন, সাধারন সম্পাদক মিরজা আরিফ, সমাজ সেবক সাইদুল ইসলাম চঞল, মো. মইনুল ইসলাম মতিউর রহমান ও চেয়ারম্যানের পরিবারের সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র, সুইটার, মুজা ও কম্বল পেয়ে হযরত জালাল শাহ্ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এনাম হোসেন বলেন, ‘আসলে আমাদের বলার ভাষা নাই। এতটুকু বলতে পারি আল্লাহ যেন চেয়ারম্যান ও উনাদের পরিবারদের সুস্থ ও ভালো রাখেন।’

আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, ‘গত কয়েক দিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে কমলগঞ্জে। হাড় কাঁপানো প্রচণ্ড শীতে সাধারন মানুষের জন জীবন বিপর্যস্ত অবস্থায় দেখা দিয়েছে। তাদের কথা চিন্তা করে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের পরিবারে সকল সদস্যদের সহযোগীতায় বিভিন্ন বাজারের নাইটগার্ড, শিক্ষা প্রতিষ্টানের নাইট গার্ড, মাদ্রাসার ছাত্র, বয়স্ক মহিলা, দিনমজুর ও ছিন্নমূল অসহায় মানুষের হাতে শীতের জ্যাকেট, মুজা, সু-জুতা, কম্বল, তুলে দিয়েছি। শীত বস্ত্র পেয়ে মানুষগুলো কত আনন্দ উল্লাস করতে দেখা গেছে। এসব দেখে খুবই ভালো লাগছে। সবসময় আমরা এসব মানুষের পাশে আছি।’