
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার মান্তিতস্কি বলেছেন, বাংলাদেশের সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটেই জিতেছে আওয়ামী লীগ।
বুধবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
আলেক্সান্দার মান্তিতস্কি বলেন, নির্বাচনসহ যে কোনো ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো প্রকার নাক গলায় না রাশিয়া। দেশটির ভূমিকা নিয়ে বিএনপির বক্তব্য ভুল। আওয়ামী লীগ জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে।
রুশ রাষ্ট্রদূত বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে টাকা-রুবলের বিনিময় নিয়ে বাংলাদেশ ও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে।
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের বিষয়ে যে কোনো সময় চুক্তি হতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশে যে কোনো মার্কিন নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না রাশিয়া। এর ফলে, বাংলাদেশও ভোগান্তিতে পড়েছে বলে মন্তব্য করেন রাশিয়ার রাষ্ট্রদূত।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী