
সোনালী শেরওয়ানি পরে ঘোড়ায় চড়ে বর গেলেন বিয়ে করতে। সব আয়োজন শেষে নববধূ বহনকারী পালকি ছুটছে গ্রামের পথ ধরে। ঘোড়ায় চড়ে বর, আর বেহারার কাঁধের পালকিতে বউ। লাল ঘোমটার লাজুক বধূর রাঙা মুখ দেখতে গ্রামীণ সড়কে মানুষের অন্ত ছিল না।
গ্রাম বাংলার চিরায়ত প্রথা পালকি চরে শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার আগে শ্বশুর বাড়ি যান পটুয়াখালী বাউফলের এক নববধূ। আদি বাংলার পুরোনো সাজে এই বিয়ের আনুষ্ঠানিকতায় উচ্ছ্বাসের কমতি ছিল না।
জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ডে আনজু সিকদারের ছেলে মো. রুবেল সিকদার (৩০) বিয়ে করেন একই ওয়ার্ডের মো. আব্দুর রবের কন্যা ইয়ানুর আক্তারকে (২০)। পারিবারিকভাবে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।
ওই গ্রামের বাসিন্দা হারুন খান বলেন, ‘আজকাল গ্রামে এ ধরনের বিয়ের অনুষ্ঠান চোখে পড়েনা। বর ঘোড়ায় চড়ে শ্বশুরবাড়ি এসে পালকিতে করে বউ নিয়ে গেছেন। এগুলো আমরা আগে সিনেমায় দেখতাম। আজ বাস্তবে দেখে ভালোই লেগেছে। ওই নব দম্পতির জন্য শুভ কামনা রইল।
বর মো. রুবেল সিকদার বলেন, ৮০’র দশকে পালকি ছিল,পালকিতে করে বউ নিত, আজকের এই বিশেষ দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমি এ আয়োজন করেছি।’
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী