
গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উৎখাতের বিষয়ে ইসরাইলি মন্ত্রীদের ‘বেফাঁস’ মন্তব্যের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিল যুক্তরাষ্ট্র।
সম্প্রতি ফিলিস্তিনিদের গাজা উপত্যকা থেকে তাড়ানোর আকাঙ্ক্ষা জানিয়ে মন্তব্য করেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইতামার বেন গেভি। তাদের এই মন্তব্যকে তাকে দায়িত্বহীন এবং উসকানিমূলক বলে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সেই সঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের প্রচেষ্টা যুক্তরাষ্ট্র কখনো সমর্থন করবে না। মন্ত্রিসভার সদস্যরা যেন ভবিষ্যতে ‘বেফাঁস’ কথাবার্তা বলা থেকে বিরত থাকেন, সেদিকে নজর রাখতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কঠোর বার্তাও দিয়েছে মন্ত্রণালয়।
মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এ সম্পর্কে বলেন, ইসরাইলের দুই মন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং ইতামার বেন গেভির যে মন্তব্য করেছেন, তা স্পষ্টভাবে দায়িত্বহীন এবং উসকানিমূলক। এ ধরনের মন্তব্য মোটেই সমর্থনযোগ্য নয় এবং যুক্তরাষ্ট্রের সরকার ইসরাইল ইস্যুতে যে নীতি অনুসরণ করে— তার সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়।
তিনি বলেন, ভবিষ্যতে মন্ত্রিসভার সদস্যরা যেন এ ধরনের বেফাঁস কোনো মন্তব্য না করেন, সে জন্য ব্যবস্থা নিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হচ্ছে।
মঙ্গলবার ইসরাইলে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বেজালের স্মোটরিচ বলেন, গাজা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনিদের অবশ্যই উপত্যকা ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে।
একই দিন ভিন্ন একটি অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বেন গেভির মন্তব্য করেন, এই যুদ্ধ গাজাবাসীর সামনে অন্য দেশে অভিবাসনের সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হারানো তাদের জন্য উচিত হবে না।
সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স, ইউএস অ্যাম্বাসি
মন্তব্য লিখুন
আরও খবর
কোম্পানীগঞ্জ ও সোনাগাজী থানার সীমানায় তুচ্ছ বিরোধের জেরে...
কোম্পানীগঞ্জ ও সোনাগাজী থানার সীমানায় তুচ্ছ...
যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুঁশিয়ারি
সিলেট টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সিলেট টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
হরমুজের কাছে অভিযান বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া
হরমুজের কাছে অভিযান বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া
কংগ্রেসে হার ট্রাম্পের, কমেছে কি তার প্রভাব
কংগ্রেসে হার ট্রাম্পের, কমেছে কি তার...
জীবনযাত্রার ব্যয় সংকটে ভোট হারিয়েছেন ট্রাম্প
জীবনযাত্রার ব্যয় সংকটে ভোট হারিয়েছেন ট্রাম্প