
দীর্ঘ ৫ বছর ধরে দুইটি খাঁচায় বন্দি থাকা ৩ টিয়া পাখিকে উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার। শুক্রবার (১২ জানুয়ারী) দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ‘বিক্রমপুর অ্যালুমিনিয়াম স্টোর’ নামে একটি দোকান থেকে ৩টি টিয়া পাখি উদ্ধার করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ে নিয়ে দুপুর ২টার দিকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগ জানায়, গনমাধ্যম কর্মী ও জীববৈচিত্র রক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন শুভ ও জীববৈচিত্র রক্ষা কমিটির সদস্য মৃন্ময় পাল প্রান্ত এর মাধ্যমে জানতে পারলাম একটা অ্যালুমিনিয়াম এর দোকানে দীর্ঘ ৫ বছর ধরে বন্দি আছে ৩টি টিয়া পাখি। পরে তাদের সাথে করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম দুপুর ১২টার দিকে ঐ দোকানে অভিযান চালিয়ে খাঁচা বন্দি থাকা ৩টি টিয়া পাখি উদ্ধার করা হয়। পরে দুপুর ২টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল কার্যালয়ে সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান এর উপস্থিতিতে ৩টি টিয়া পাখিকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
পাখিগুলো উদ্ধারকালে উপস্থিত ছিলেন বনবিভাগ(ওয়াইল্ড লাইফ) এর সহকারী বনসংরক্ষক জামিল মোহাম্মদ খান, বনরেঞ্জ কর্মকর্তা (ওয়াইল্ড লাইফ) শহীদুল ইসলাম,স্ট্যান্ড ফর ওয়াইল্ড লাইফ (সিউ) টিমের সোহেল শ্যাম, সাংবাদিক ও পরিবেশ কর্মী সালাহউদ্দিন শুভ, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম, শুব্রত সরকার প্রমুখ।

বনরেঞ্জ কর্মকর্তা (ওয়াইল্ড লাইফ) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘বিক্রমপুর অ্যালুমিনিয়াম স্টোর’ এর সত্যাধিকারীকে দোকানে পাওয়া যায়নি। মূলত তারা বিক্রির জন্য দোকানে রাখেনি। সখের বসে লালন পালন করে আসছে দীর্ঘদিন। দোকানের কর্মচারীর কাছ থেকে লিখিত মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে তারা এমন করবে না বলে স্বীকারোক্তি দিয়েছে। টিয়া পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।’
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...