
‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ১২ জানুয়ারি শুক্রবার বিকাল ৪টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘শিশুর মনন বিকাশে সংস্কৃতি চর্চা’ শিরোনামে একুশে পাঠচক্রের ২৩তম আসর সহকারী অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী।পাঠচক্রে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট আইনজীবী সুধাংশু কালোয়ার,আ,র,ম বাকী বিল্লাহ,সাদ্দাম হোসেন।
উপস্থাপনা করেন নাট্যজন আমিনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সংস্কৃতিমান সাইদুল ইসলাম, শিক্ষক মাহমুদুল আহসান লিটন,শান্তি সাহা,শিক্ষক সজল কর্মকার, শিক্ষক অরুপ দেবনাথ,শিক্ষক শঙ্করী সাহা,শিক্ষক অমিত চক্রবর্তী প্রমুখ।
পাঠচক্রে বক্তারা বলেন, বাঙালির নিজস্ব সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা যদি শিশুদের পরিবেশ সৃষ্টি করে দিতে পারি তাহলে তাদের চিন্তাচেতনার মধ্যে পরিবর্তন হবে, শিশু দেশপ্রেমিক হবে।সেই ভাবনা নিয়ে যদি কাজ করা যায় তাহলেই আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সোনার বাংলা বাস্তবায়িত হবে।
দ্বিতীয় পর্বে কবিতার আসরে স্বরচিত কবিতা পাঠ করেন মাশুক,মিথিল সাহা,আবৃত্তি করেন শিক্ষক অরুপ দেবনাথ, গান পরিবেশন করেন সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থী বৃন্দা সাহা,সেঁজুতি সাংস্কৃতিক একাডেমির শিক্ষক মনি গাঙ্গুলি, ব্যাংক কর্মকর্তা আওয়াল হোসেন।
সবশেষে একুশে পাঠচক্রে সর্বোচ্চ অংশগ্রহণের জন্য পুরস্কৃত হন মাশুক,মিথিল সাহা ও আসওয়াদ। শিশুদের হাতে পুরস্কার তুলে দেন আইনজীবী সুধাংশু কালোয়ার।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩