
চলমান সরকারবিরোধী আন্দোলনে নিষ্ক্রিয় থাকার অভিযোগে দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। যদিও দলটির পক্ষ থেকে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে দলে থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলাধীন সদর উপজেলা বিএনপি’র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক শাহ আলম খলিফা এবং সদস্য রাজীব মাষ্টারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে নীলফামারী-১ (ডোমার এবং ডিমলা উপজেলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী সভায় নৌকা প্রতীকে ভোট চেয়ে বহিষ্কৃত হয়েছেন ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুর রহমান। সোমবার (১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএনপি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...