
রাজধানীর কারওয়ান বাজারের মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় শুক্রবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে শুক্রবার রাত আড়াইটার দিকে এই আগুন লাগে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যুক্ত হয়ে ১৩টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় শুক্রবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেননি এই কর্মকর্তা।
মন্তব্য লিখুন
আরও খবর
বৃন্দাবন কলেজ থেকে বহু গুণীজন তৈরি হয়েছেন: হুইপ...
বৃন্দাবন কলেজ থেকে বহু গুণীজন তৈরি...
সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক...
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের সম্ভাবনা
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা