
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগের শেষ দিনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃঃহবার বিকেল ৩টার দিকে আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এ নির্বাচনী পথ সভা আয়োজন করে।
পৌর মেয়র এস এম মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ. এম. বদিউজ্জামান সোহাগ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বর্তমান স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ ই আলম বাচ্চু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, মুক্তিযুদ্ধা মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড.প্রবীর রঞ্জন বিশ্বাস,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ,যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা সারমিন সুরতানা লিলি,উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম প্রমুখ।
এসময়ে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী বদিউজ্জামান সোহাগের হাজারো কর্মী সমার্থকেরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...