
প্রচার-প্রচারণায় বাঁধা দিলে আমি ছেড়ে দেওয়ার প্লেয়ার ছিলাম না বলে মন্তব্য করেছে স্বতন্ত্র প্রার্থী জামাল রানা। শুক্রবার (৫ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জামাল রানা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন (সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর নোঙর প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন। তাছাড়া ঢাকার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এর পরিচালক।
তিনিসহ এই আসন থেকে আরো ৮ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন: তাদের মধ্যে আওয়ামীলীগের বর্তমান সাংসদ র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী (নৌকা), স্বতন্ত্র ফিরোজুর রহমান ওলি (কাঁচি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা মুজিবুর রহমান হামিদী (বটগাছ), জাসদের মোঃ আব্দুর রহমান খান (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির সৈয়দ মাহমুদুল হক আক্কাছ (আম), ইসলামি ফ্রন্ট সৈয়দ মোঃ নূরে আজম (মোমবাতি), সুপ্রীম পার্টির সোহেল মোল্লা (একতারা)।
জামাল রানা সংবাদ সম্মলনে প্রশ্নের জবাবে আরো বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণায় ব্যাপক সাড়া পেয়েছেন। তিনি ৫০ ভাগ সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তাছাড়া মাদক-সন্ত্রাস নির্মূল, বেকারত্ব দূরীকরনে শিল্প কারখানা স্থাপনের পদক্ষেপ নেওয়ার কথা জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...