
বুধবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক শিক্ষা দিবসে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের পালকিছড়ায় ” চলো স্কুলে যাই ” ২০২৪ মাসব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশুউন্নয়ন প্রকল্প, পালকি ছড়া বিডি ৪০৯ মিলনায়তনে বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইন উদ্বোধন হয়।
মধ্যে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পালকিছড়ার ব্যবস্থাপক হিলটন বৈরাগীর সভাপতিত্বে সুমি রাও এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক ও শিক্ষাবিদ মুজিবুর রহমান রঞ্জু। নানা বয়সী ৮০ জন শিশুর উপস্থিতিতে ঘন কুয়াশা ও হীমেল বাতাসের মাঝে যথারীতি চলো স্কুলে যাই ক্যাম্পেইন উদ্বোধন হয়।

মধ্যে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পালকিছড়ার ব্যবস্থাওক হিলটন বৈরাগী জানান, শিশুদের স্কুলমুখী করতে ও প্রয়োজনীয় শিক্ষা সহায়তা দিতে বাপ্পিস্ট এইড বিবিসিএফ এর পরিচালনায় ও ক্যাম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় মাসব্যাপী চলো স্কুলে যাই ক্যাম্পেইন পরিচালিত হবে। এতে অভিভাবকদের নিয়ে আলোচনা বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগসহ নানা কর্মসূচী পালিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী