
বুধবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক শিক্ষা দিবসে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের পালকিছড়ায় " চলো স্কুলে যাই " ২০২৪ মাসব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশুউন্নয়ন প্রকল্প, পালকি ছড়া বিডি ৪০৯ মিলনায়তনে বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইন উদ্বোধন হয়।
মধ্যে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পালকিছড়ার ব্যবস্থাপক হিলটন বৈরাগীর সভাপতিত্বে সুমি রাও এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক ও শিক্ষাবিদ মুজিবুর রহমান রঞ্জু। নানা বয়সী ৮০ জন শিশুর উপস্থিতিতে ঘন কুয়াশা ও হীমেল বাতাসের মাঝে যথারীতি চলো স্কুলে যাই ক্যাম্পেইন উদ্বোধন হয়।

মধ্যে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পালকিছড়ার ব্যবস্থাওক হিলটন বৈরাগী জানান, শিশুদের স্কুলমুখী করতে ও প্রয়োজনীয় শিক্ষা সহায়তা দিতে বাপ্পিস্ট এইড বিবিসিএফ এর পরিচালনায় ও ক্যাম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় মাসব্যাপী চলো স্কুলে যাই ক্যাম্পেইন পরিচালিত হবে। এতে অভিভাবকদের নিয়ে আলোচনা বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগসহ নানা কর্মসূচী পালিত হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত