
নরসিংদীর পলাশে একটি অবৈধ ব্যাটারী কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে নরসিংদীর জেলা প্রশাসনের এক বিশেষ অভিযান চালিয়ে অভেধ ব্যাটারী কারখানাটির বিদ্যু সংযোগ বিচ্ছিন্ন করে অনির্দিষ্ট কালের জন্য কারখানাটি বন্ধ করে তালাবদ্ধ করা হয়।
জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান এ অভিযানটি পরিচালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) সিলভিয়া ¯িœগ্ধা ও নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়সহ আইনশৃখলা বাহিনীর সদস্যরা।
অভিযান শেষে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.বদিউল আলমের নিদের্শক্রমে এ অভিযান চালানো হয়। অভিযান কালে তাদের কারখানায় বৈধ কাগজপত্র না থাকায় ও অতিরিক্ত পরিবেশ দুষক নির্গমন এবং পরিবেশগত ছাড়পত্র সংক্রান্ত অভিযোগে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সাথে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানাটি তালাবদ্ধ করে বন্ধ ঘোষণা করা হয়।

সরেজমিনে আরও জানা যায়,পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে একটি ভবন ভাড়া নিয়ে অবৈধভাবে জিন ওয়ান স্টোরেজ লিমিটেড নামে একটি চায়না ব্যাটারী কারখানা খুলে একটি চক্র। এ কারখানার নির্গত গ্যাস আর পরিত্যক্ত ক্যামিকেলে ইউনিয়নের ফুলবাড়িয়া,দক্ষিণ দেওড়া,মালিতা ও কালাপাইকা গ্রামের প্রায় তিন শতাধিক বিঘা জমির মাটি নষ্ট হয়ে জমির মাটি কালচে ও শক্ত হয়ে ফসল ফলানোর অযোগ্য হয়ে পড়ে। ফলে পাঁচ বছর ধরে জমিগুলোতে ফসল ফলাতে ব্যর্থ হওয়ায় অনাবাদি অবস্থায় পড়ে থাকে জমিগুলো।
এদিকে কিছুদিন পূর্বে এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকরা কারখানাটি বন্ধের দাবিতে এলাকায় মানববন্ধন করে। পাশাপাশি কৃষকদের পক্ষ থেকে উপজেলা প্রশাসন বরাবর এর প্রতিকার চেয়ে আবেদনও করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম তাদের অভিযোগের প্রে¶িতে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও কৃষি কর্মকর্তা কর্তৃক তদন্ত করার জন্য নির্দেশ প্রদান করেন।
এরই প্রেক্ষিতে ও জেলা প্রশাসকের নির্দেশে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে করে ক্ষতিগ্রস্ত কৃষদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হওয়ায় এলাকার কৃষকরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি আনন্দ মিছিল করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...