
কুমিল্লা -১ (দাউদকান্দি -তিতাস)আসনে আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুরের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে। অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিঃ আবদুস সবুর বলেন, যেই ট্রেন বিজয়ের লক্ষ নিয়ে যাত্রা শুরু করেছে, সেই ট্রেনের ২৪৯ নং বগির যাত্রী আমরা,আমরাও গন্তব্যে গিয়ে পৌঁছব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন,ক্ষুধা মুক্ত, সন্ত্রাস মুক্ত, মামলাবাজ মুক্ত, মাদক মুক্ত,বন্যামুক্ত,গৌরীপুর -হোমনা সড়ক জানযটমুক্ত,আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি মেডিকেল কলেজ স্থাপন, আধুনিক সুবিধা সম্বলিত নদীবন্দর স্থাপন করাসহ ২১ টি কর্মপরিকল্পনার প্রতিশ্রুতি দেন ইঞ্জিনিয়ার আবদুস সবুর।

তিতাস উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকালে তিতাস উপজেলার গাজীপুর স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিতাস উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দাউদকান্দি পৌর মেয়র নাঈম হাসান সেইন,তিতাস উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান,কুমিল্লা জেলা পরিষদ সদস্য নাঈম হাসান রেইন,তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মো.সাইফুল আলম মুরাদ,
কুমিল্লা জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু,কুমিল্লা উত্তর জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো.রবিউল ইসলাম,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাউন্সিলর মো.আনিসুর রহমান,তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার প্রমূখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...