• রাজনীতি শীর্ষ সংবাদ
  • জয়পুরহাট-২ আসন একটি ইউনিয়ের আধা কিলোমিটার দূরত্বে নৌকার দুটি নির্বাচনী ক্যাম্পে আগুন

জয়পুরহাট-২ আসন একটি ইউনিয়ের আধা কিলোমিটার দূরত্বে নৌকার দুটি নির্বাচনী ক্যাম্পে আগুন

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ , ২ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি - কালের বিবর্তন

জয়পুরহাট-২ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের দুটি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১০টার দিকে জয়পুরহাট-২ আসনের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের খাঁপাড়া মোড় ও শৃগালদীঘি গ্রামের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়। থানা পুলিশ খবর পেয়ে রাতেই আগুনে পুড়িয়ে দেওয়া দুটি নির্বাচনী ক্যাম্প পরির্দশন করেছে।

এ বিষয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, কে বা কারা করছে সেটি সবাই আন্দাজ করতে পারেন। আমরা খতিয়ে দেখছি। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা করা হবে।

রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, ইউনিয়নের খাঁপাড়া মোড় ও শৃগালদীঘি গ্রামে নৌকার দুটি নির্বাচনী ক্যাম্প ছিল। সোমবার রাত পৌনে দশটার দিকে ওই দুটি ক্যাম্প পুড়িয়ে দিয়েছে। থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়। পুলিশ রাতেই দুটি ঘটনাস্থল পরির্দশন করেছে। পুলিশ খাঁপাড়া নির্বাচনী ক্যাম্প থেকে একটি ম্যানিব্যাগ পেয়েছে। সেই ম্যানিবাগে একজনের ছবি রয়েছে। দুটি নির্বাচনী ক্যাম্পের পোষ্টার, কাপড় ও বিছানা পুড়েছে বলে তিনি জানিয়েছেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, রায়কালী ইউনিয়ে আধা কিলোমিটার দূরত্বে নৌকা প্রতীকের দুটি নির্বাচনী ক্যাম্প পুড়েছে। পুলিশ একটি ক্যাম্প থেকে ম্যানিব্যাগ জব্দ করা হয়েছে। তবে এঘটনায় এখনো কেউ থানায় মামলা দায়ের করেননি।