
ভোট বর্জনসহ অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠনে জয়পুরহাট-২ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট-২ আসনের কালাই পৌরশহরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তারা। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত ক্ষেতলাল ও আক্কেলপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তারা।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে বিকেল সাড়ে ৪টার দিকে কালাই পৌরশহরের কাঁচা বাজার, বিভিন্ন দোকান ও বিপনী কেন্দ্রসহ পাঁচশিরা বাজার, সিনেমাহলের সামনে লিফলেট বিতরণ করেন নেতা-কর্মীরা। এ সময় তারা ৭ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে ভোট দিতে না যাওয়ার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।
লিফলেট বিতরণে অন্যদের মধ্যে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, জেলা আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এ্যাড. হারুনুর রশিদ, সদস্য এ্যাড. ফারুক হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য আব্বাস আলী, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রাইসুল আল রিপনসহ কালাই উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...