
সরকারি ছুটির দিনসহ প্রতিদিন বাজার মনিটরিং ও অবৈধ মজুতবিরোধী অভিযান চলমান রয়েছে। অভিযান চলমান রাখার স্বার্থে খাদ্য অধিদপ্তরের মাঠপর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
খাদ্য অধিদপ্তর থেকে রোববার (২৮ জানুয়ারি) এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, বর্তমানে সারাদেশে ধান, চাল, আটা ও ময়দার বাজারমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে খাদ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ প্রতিদিন বাজার মনিটরিং ও অবৈধ মজুতবিরোধী অভিযান চলমান রয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়, এ অবস্থায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাজার মনিটরিং ও অবৈধ মজুতবিরোধী অভিযান চলমান রাখার স্বার্থে খাদ্য অধিদপ্তরের মাঠপর্যায়ের সব কর্মকর্তা/কর্মচারীকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ প্রতিদিন নিজ কর্মস্থলে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী