
শেখ হাসিনার পদত্যাগ, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আবারও ৩ দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি সারাদেশে আগের ধারাবাহিকতায় লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রাখবে দলটি।
সোমবার (১ জানুয়ারি) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, শেখ হাসিনার সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার পক্ষে সারাদেশে ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ করবে বিএনপি ও সমমনা দলগুলো।
একইসঙ্গে গ্রেপ্তার, হামলা-মামলার মধ্যে গত ২ দিনের লিফলেট বিতরণ কর্মসূচি সফল করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে নেতাকর্মীদের ধন্যবাদ জানান রিজভী।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক